দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাজে সরকার হস্তক্ষেপ করে না, বলে জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে, একথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, দুর্নীতিতে অভিযুক্ত বেনজীর আহমেদ বিদেশে থাকলেও বিচার চলবে। আর দোষী সাব্যস্ত হলে তাকে দেশে ফিরতেই হবে। এক্ষেত্রে সরকার কোনও ছাড় দেবে না। এছাড়া বেনজীর ইস্যুতে কারো কোনো ব্যর্থতা বা গাফিলতি থাকলে সেটিরও বিচার হবে, বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
