খেলা

নিউ ইয়র্কে দুয়ো শুনলেন লিটন-শান্ত

post-img

লম্বা সময় ধরে অফফর্মে বাংলাদেশের টপ অর্ডার। বিশেষ করে লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও এই ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারেননি তারা। বরং ভারতের বিপক্ষে দ্রুত সাজঘরে ফিরে দলের বিপদ বাড়িয়েছেন। এমন বাজে পারফরম্যান্সের কারণে মাঠেই শান্ত-লিটনদের দুয়ো দিয়েছেন সমর্থকরা।

ভারত আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান করেছিল ভারত। তাদের হয়ে ঋষভ পান্ত ৩২ বলে ৫৩ রান করেন। তাছাড়া হার্দিক পান্ডিয়া ৪০ ও সূর্যকুমার যাদব ৩২ রান করেছেন।

জবাবে খেলতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন সৌম্য। ২ বল খেলে ডাক মারেন এই ওপেনার। তিনে নেমে ৮ বলে ৬ রানের বেশি করতে পারেননি লিটন দাস। আর চারে নেমে ৬ বল খেলেও রানের খাতা খোলার আগেই ফিরেছেন শান্ত।

টপ অর্ডারের তিন ব্যাটারের এমন ব্যর্থতায় ম্যাচ থেকেই ছিটকে যায় বাংলাদেশ। তাতে হতাশ হয়েছেন স্টেডিয়ামে উপস্থতিত দর্শকরা। লিটন-শান্তরা যখন ব্যর্থ হয়ে ড্রেসিংরুমে ফিরেছেন তখন গ্যালারিতে বসে দুয়ো দিয়ে নিজেদের ক্ষোভ ঝেড়েছেন সমর্থকরা।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.