পর্তুগালের বন্দর নগরী পোর্তোতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পোর্তো বিএনপির আহবায়ক মামুন হাজারীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব তাজুল ইসলাম। আরাফাত ও কাইয়ুম লিটনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন পর্তুগাল বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি অলিউর রহমান। প্রধান বক্তা ছিলেন মির্জা কামাল হারুন। বিশেষ অতিথি ছিলেন সৈয়দ শরীফ নাজির,বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর সভাপতি শাহ আলম কাজল,কমিউনিটি ব্যক্তিত্ব টিপু আহমেদ,শহীদুল ইসলাম খোকন,সেচ্ছাসেবক দলের আহবায়ক মুকিতুর রহমান সেলিম,বিএনপি নেতা আবদুর রহমান সাবু ও ফ্রান্স সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ আজম। সভায় বক্তব্য রাখেন, পোর্তো বিএনপির যুগ্ম আহবায়ক কাউয়ুম লিটন, পোর্তো বিএনপির স্বপন পাটোয়ারী,পর্তুগাল যুবদল নেতা শিহাব আহমেদ ও আলমগীর হোসেনসহ অনেকে।
