লেবাননে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের ৪র্থ কাউন্সিল ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে আগামী দুই বছরের জন্য সভাপতি ফিরোজ ডাকুয়া,সাধারণ সম্পাদক সুমন হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক পদে ফোরকান আহমেদ জয়লাভ করেছেন।
দাওড়ায় স্থানীয় একটি কলেজে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সংগঠনটির লেবানন শাখার সদস্যরা স্বতস্ফুর্তভাবে ভোট দিয়ে আগামী দুই বছরের জন্য নেতা নির্বাচন করেন। ভোট শেষে ফলাফল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার রেজাউল করিম। এতে সহকারী নির্বাচন কমিশনার ছিলেন রাকিব খান ও শামীম আহমেদ। নির্বাচনে ৩টি পদে প্রতিদ্বন্দিতা করে ৭ জন প্রার্থী। এসময় বাংলাদেশ থেকে ভার্চয়ালি যুক্ত ছিলেন প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সভায় লেবানন বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরাও উপস্থিত ছিলেন।
