এনআরবি সাফল্য

ব্রিটেনে ‘এমবিই’ খেতাব পেলেন ড. এম জি মৌলা

post-img

ব্রিটেনে ব্রিটিশ রাজার ‘এমবিই’-মেম্বার অব দ্যা মোস্ট এক্সেলেন্ট অর্ডার অব দ্যা ব্রিটিশ অ্যাম্পায়ার খেতাব পেয়েছেন যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটির অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যবসায়ী ড. এম জি মৌলা মিয়া। কমিউনিটির সেবা, সমাজকল্যাণে অসামান্য অবদানের জন্য গত ৩০ ডিসেম্বর তাকে এ খেতাব প্রদান করা হয়।


ড. মৌলা মিয়া বার্মিংহাম এবং সলিহলের একজন সফল উদ্যোক্তা-ব্যবসায়ী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট। এমজি মৌলা মিয়া যুক্তরাজ্য এবং বাংলাদেশে সফল ব্যবসায়িক গ্রুপ রাজনগর বিজনেস গ্রুপ এবং মৌলা ফাউন্ডেশনের চেয়ারম্যান। মৌলা ফাউন্ডেশন পারিবার দ্বারা পরিচালিত একটি চ্যারিটি সংস্থা। এই সংস্থার কার্যক্রম পরিচালিত হয় যুক্তরাজ্য এবং বাংলাদেশে। রাজনগর ব্যবসায়ী গ্রুপের অধীনে ব্যবসাসমূহের মধ্যে রয়েছে— রেস্টুরেন্ট, হোটেল, প্রোপার্টিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট, সুরমার ঢেউ নিউজপেপার পাবলিকেশন্স, এমবিএম এগ্রো ইন্ড্রাস্টিজ, এমবিএম বিল্ডার্স মার্ট সুপারস্টোর, এমবিএম ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট অ্যান্ড ট্রাভেল এজেন্সি।

সলিহল এবং বার্মিংহামের মানুষের মাঝে মৌলা মিয়ার রেস্টুরেন্ট স্বতন্ত্র ইমেজ তৈরি করে ব্যাপক সামাজিক প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে। ১৯৮৭ সাল থেকে রাজনগর ইন্টারন্যাশনাল, সলিহল স্বতন্ত্র ভূমিকার মাধ্যমে বাংলাদেশি কমিউনিটির কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.