সংবাদ

শীতের সবজির দাম কমলেও, বেড়েছে মুদিপণ্যের দাম

post-img

শীতের আগমনের পর পরই কমতে শুরু করেছিল সবজির দাম। সবজির দাম কমে মানুষের নাগালের কাছাকাছি চলে আসছিল বলা যায়। গত সপ্তাহে সবজির যে দাম ছিল আজ সেটা অপরিবর্তিতই বলা চলে। তবে শিমের দাম বেড়েছে ২০ টাকা। বিক্রেতারা বলছেন, নতুন জাতের শিম আসাতে দাম কিছুটা বেশি। তবে কয়েক দিন পরেই কমে যাবে। এদিকে সবজির দাম অপরিবর্তিত থাকলেও বেড়েছে সব ধরনের পেঁয়াজের দাম। সব ধরনের পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৫ থেকে ১০ টাকা। তবে এই দাম বৃদ্ধির কারণ জানেন না বিক্রেতারা।


শুক্রবার রাজধানীর মিরপুর ১ নম্বরের কাঁচা সরেজমিন ঘুরে দেখা যায় এমন বাজার পরিস্থিতি। শীতের নতুন সবজির প্রচুর সরবরাহ থাকলেও, দাম এখনও নিম্নআয়ের মানুষের নাগালে আসেনি। ভোগ্যপণ্যের বাজারেও নেই তেমন কোনো সুখবর। গত সপ্তাহের চেয়ে বেড়েছে সবধরণের মাছের দাম।  গরুর মাংসের দাম কিছুটা কমলেও, খাসি ও ব্রয়লার মুরগী ও ডিমের দাম রয়েছে আগের মতই।


বাজারে শীতকালীন সবজির এমন সমারোহই বলে দেয়,সবজির উৎপাদন এবং সরবরাহের ঘাটতি নেই।তারপরও খুব একটা স্বস্তি নেই সবজির বাজারে। গত সপ্তাহে ইলিশ ছাড়া অন্যান্য মাছের দাম কমলেও এ সপ্তাহে প্রকার ভেদে বেড়েছে সবধরনের মাছের দাম।আর ইলিশ এখনও মধ্যবিত্তের নাগালের বাইরে।গরুর মাংস তুলনামূলক কম দামে বিক্রি হলেও,খাসি ও ব্রয়লার মুরগীর দাম অপরিবর্তিত রয়েছে।দ্রব্যমূল্যর উর্ধ্বগতিতে ক্রেতাদের রয়েছে অন্তহীন ক্ষোভ। নিত্য পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে, সরকারের সংশ্লিষ্টদের মনোযোগ আকর্ষন করেছেন ভোক্তারা।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.