আন্তর্জাতিক

হামাসের শীর্ষ নেতা হত্যা:যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা

post-img

ইরানের রাজধানী তেহরানে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার শীর্ষ নেতা ইসমাইল হানিয়া হত্যার ঘটনা,মধ্যপ্রাচ্যে বিস্তৃত পরিসরে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা সৃষ্টি করেছে। হামাসের সশস্ত্র শাখা এরই মধ্যে এ হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। হামাসের মিত্র ইরানও বলছে, তারা হানিয়ার রক্তের বদলা নেবে। ইসরায়েল বিদেশে তাদের চালানো কোনও অভিযানের বিষয়ে সাধারণত মন্তব্য করে না। এবারও হানিয়া হত্যা নিয়ে ইসরায়েল কোনও মন্তব্য করেনি। হত্যার দায়ও স্বীকার করেনি। ইসরায়েলি সেনাবাহিনী কেবল বলেছে, তারা পরিস্থিতি মূল্যায়ন করে দেখছে। ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তার জন্য নতুন কোনও নির্দেশনাও তারা জারি করেনি। কিন্তু হানিয়া হত্যায় সবার নজরই এখন ইসরায়েলের ওপর,যে দেশটি হামাসের সব নেতাকে খুঁজে খুঁজে বের করে সাজা দেওয়ার অঙ্গীকার করেছে। তাছাড়া,ইরানে এর আগে ইসরায়েলের হামলা চালানোর নজিরও আছে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.