জামায়াতে ইসলামী ও এর ছাত্র সংগঠন ছাত্রশিবিরের রাজনীতি নিষিদ্ধ করার পর ঢাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, জামায়াত-শিবির নিষিদ্ধের পরে যেকোনো ধরনের সন্ত্রাস-নাশকতা মোকাবিলা করতে প্রস্তুত ডিএমপি। ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এদিকে, নির্বাহী আদেশে বৃহস্পতিবার বিকেলে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। পরে প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশিত হয়।
