লাইফ স্টাইল

সবচেয়ে উপকারী ৫ শাক

post-img

আমাদের দেশি বিভিন্ন শাক নিয়মিত খেলে সুস্থতা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। শরীর ঠান্ডা রাখা থেকে শুরু করে পেট পরিষ্কার- অনেক উপকারিতা মিলবে ভাতের পাতে শাক রাখলে। চলুন জেনে নেওয়া যাক সবচেয়ে উপকারী ৫টি শাক সম্পর্কে-

উপকারী শাকের তালিকা করলে উপরের দিকেই থাকবে পালং শাকের নাম। এই শাকে থাকে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে। সেইসঙ্গে আরও পাওয়া যায় ম্যাগনেসিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ। তাই গরমে তো বটে, সারাবছরই এই শাক রাখা উচিত খাবারের তালিকায়।

বেতো শাক চিনতে পেরেছেন নিশ্চয়ই? পুকুরপাড়ে অযত্নেই বেড়ে ওঠে এই শাক। এখন অবশ্য অনেক জায়গায় চাষও করা হয়। নিয়মিত বেতো শাক খেলে তা শরীরকে সুস্থ রাখতে কাজ করে। কারণ এই শাকে থাকে প্রচুর প্রোটিন, সোডিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এই শাক নারীদের পিরিয়ড সংক্রান্ত নানা সমস্যায়ও বেশ কার্যকরী।

চিংড়ি দিয়ে পুইঁ শাকের চচ্চরি এড়িয়ে যেতে পারবেন? নিশ্চয়ই না! এই শাক যেমন সুস্বাদু তেমনই পুষ্টিকর। এতে থাকা বিভিন্ন উপকারী উপাদান শরীর সুস্থ রাখতে সাহায্য করে। নিয়মিত পুঁই শাক খেলে তা হাড় মজবুত করে এবং বাতের সমস্যা দূর করে।

ডাটা শাক ভাজি আর একথালা গরম ভাত হলে আর কী চাই! সুস্বাদু এই শাক অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এটি কেবল হাড়কে শক্তই করে না বরং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও দারুণ কার্যকরী। ডাটা শাকে ভিটামিন সি পাওয়া যায়।

মূলা শাকে থাকে পর্যাপ্ত ভিটামিন সি, আয়রন, ক্যালসিয়াম, ফলিক অ্যাসিড এবং ফসফরাস। এসব উপকারী উপাদান পাইলস এবং আর্থ্রাইটিসের মতো অনেক গুরুতর অসুস্থতা থেকে দূরে রাখতে কাজ করে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.