এনআরবি বিশ্ব

ইতালিতে পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করতে যাচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

post-img

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের সাবসিডিয়ারি কোম্পানি ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জ ইতালির উদ্যোগে গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ইতালির বন্দর নগরী মিলানোতে শুক্রবার (২৮ অক্টোবর) সেন্ট্রাল মিলানোর তাজমহল রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হয়। গ্রাহক ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী। এক্সচেঞ্জের ইতালির ম্যানেজার মো. হামিদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফরিদ আহমেদ ভুঁইয়া, এক্সিকিউটিভ অফিসার রাহাত জামানসহ বিভিন্ন এজেন্ট স্বত্বাধিকারী ও মিলানোস্থ সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও প্রবাসী বাংলাদেশিরা।

অনুষ্ঠানে সৈয়দ ওয়াসেক মো. আলী এজেন্ট ও সাধারণ প্রবাসীদের রেমিটেন্স প্রেরণে বিভিন্ন প্রতিবন্ধকতা সমাধানে আশ্বস্ত করেন। ভবিষ্যতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ইতালিতে পূর্ণাঙ্গ ব্যাংকিং ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে এজেন্ট ও মিলানোস্থ প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে প্রধান অতিথি সৈয়দ ওয়াসেককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয়। এছাড়াও ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জের পক্ষ থেকে এজেন্টদের তাদের সন্তোষজনক পারফরমেন্সের জন্য ক্রেস্ট প্রদান করা হয়।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.