বিশ্বে গোলোযোগপূর্ণ বিষয়গুলোর সমাধানে আরব দেশগুলোর সঙ্গে কাজ করতে চায় চীন। ন্যায়পরায়ণতা, ন্যাবিচার সমুন্নত রাখা এবং দীর্ঘমেয়াদে শান্তি ও স্থিতিশীলতা অর্জনে সহায়ক পন্থায় চীন এই কাজ করতে ইচ্ছুক বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের রাজধানী বেইজিংয়ে চীন ও আরব দেশগুলোর কো-অপারেশন ফোরামে শি জিনপিং একথা বলেন। তার কথায় উঠে এসেছে গাজা যুদ্ধের প্রসঙ্গও। গাজায় চলমান যুদ্ধের বিষয়ে চীনের প্রেসিডেন্ট বলেন, অনির্দিষ্টকাল ধরে যুদ্ধ চলতে পারে না। ন্যায়বিচার স্থায়ীভাবে অনুপস্থিত থাকতে পারে না এবং সংকটের “দ্বি-রাষ্ট্র সমাধানকে” দৃঢ় সমর্থন দেওয়া উচিত। শি জিনপিং বলেন, টালমাটাল এই বিশ্বে মিলেমিশে বসবাসের উপায় হল পারস্পরিক সম্মান। আর ন্যায়পরায়ণতা ও ন্যায়বিচার হলো স্থায়ী নিরাপত্তার ভিত্তি।
