সংবাদ

সিলেটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

post-img

সিলেটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। অন্যদিকে কমেছে বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের চাপ। ফলে কোথাও পানি কমছে আবার কোথাও বাড়ছে।

সিলেটে জেলা প্রশাসন জানিয়েছে,জেলার ১৩ উপজেলার মধ্যে ৭টি বন্যা কবলিত। উপজেলাগুলো হলো গোলাপগঞ্জ, বিয়ানীবাজার,জকিগঞ্জ, কানাইঘাট,জৈন্তাপুর,গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ। বন্যা আক্রান্ত মানুষের সংখ্যা ৫ লাখ ৩৩ হাজারেরও বেশি। এর মধ্যে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে উঠেছে ৪ হাজার ৮০০ জন। আর আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে ৫৪৭টি । কয়েকটি আশ্রয়ণ প্রকল্প বন্যা কবলিত হয়ে পড়ায়, সেখানকার বাসিন্দাদের নিকটবর্তী আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে সুরমা নদীতে পানি বাড়তে থাকায়, সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় পানি ঢুকতে শুরু করেছে। এখনও পানিবন্দি লক্ষাধিক মানুষ।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.