বাংলাদেশ

দেশকে ধ্বংসের কিনারে নিয়েছিল বিএনপি

post-img

দুর্নীতি, লুটপাট ও গণতন্ত্র হত্যার মধ্য দিয়ে দেশকে ধ্বংসের কিনারে নিয়ে গিয়েছিল বিএনপি। এমন মন্তব্য করলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, দুর্নীতিবাজদের তালিকা করলে, এখনও বিএনপি নেতাদের নাম সবার আগে আসবে। শুক্রবার সকালে ধানমণ্ডিতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এছাড়া যত বড় প্রভাবশালীই হোক দুর্নীতি প্রমাণিত হলে কেউ ছাড় পাবেনা বলেও জানান তিনি।

এসময়, সরকার আপাদ মস্তক দুর্নীতিতে নিমজ্জিত বিএনপি নেতাদের এমন অভিযোগের কঠোর সমালোচনা করেন তিনি। বলেন, বিএনপি ক্ষমতায় থাকার সময় দেশের ইতিহাসে সব চেয়ে বড় বড় দুর্নীতি হয়েছে, যা জাতির সামনে পরিষ্কার। তারা দেশকে ধ্বংস করে দিয়েছিল।

আওয়ামী লীগ কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেয় না জানিয়ে কাদের বলেন। শেখ হাসিনা সরকার সব সময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। দুর্নীতি প্রমানিত হলে, কেউ ছাড় পাবেনা।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.