পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ডঃ হাছান মাহমুদ বলেন, মির্জা ফখরুলরা চুক্তি আর সমঝোতা বুঝতে পারছেননা, তারা নাকি শিক্ষিত লোক, আমরা কানেকটিভিটি বাড়াতে ভারতের সাথে সমঝোতা চুক্তি করেছি। যাদের নেত্রী বলেছেন বাংলাদেশ সাবমেরিন কেবলে যুক্ত হলে সকল গোপনীয়তা বাহিরে চলে যাবে। যাদের নেত্রী সাবমেরিন কেবলের মর্ম বুঝেনা তারা কি ভাবে কানেকটিভিটির মর্ম বুঝবে।
আজ শনিবার দুপুর ১২ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের উদ্যোগে আওয়ামীলীগের সাফল্যের ৭৫ বছর উপলক্ষে আওয়ামীলীগ ও বঙ্গবন্ধু শীর্ষক সেমিনারের তিনি এসব কথা বলেন।এসময় আরো উপস্হিত ছিলেন উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি এম সালাম ও জেলা পরিষদের চেয়ারম্যান এটি এম পেয়ারুল ইসলামসহ আরো অনেকে।
