লেবাননে আওয়ামী লীগের নাকাশ-আদবাইয়া শাখার অভিষেক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মমিনুল ইসলাম মমিনকে সভাপতি, কাউসার আহমেদ বেপারীকে সাধারণ সম্পাদক ও সাগর আহমেদকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। আগামী দুই বছরের জন্য গঠিত নতুন এ কমিটিতে প্রধান উপদেষ্টা পদে আব্বাস প্রধান ও সিনিয়র সহ-সভাপতি পদে শুভ আহমেদ নির্বাচিত হয়েছেন।
আদবাইয়াতে অনুষ্ঠিত হয় এ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন শাখার সভাপতি সৈয়দ বাবুল মিয়া। বিশেষ অতিথি ছিলেন শেখ কামাল, কামরুল ইসলাম বাবু, রানা ভূঁইয়া, সোহেল মিয়া ও ইয়াসিন আবু তাহের। প্রবাসী বাংলাদেশিদের সমস্যা সমাধানসহ বৈধপথে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে এ কমিটি দায়িত্বশীল ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন বক্তারা।
