ইতালির কাতানিয়া আওয়ামী লীগের আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
কাতানিয়া বাইতুল নূর সালাম জামে মসজিদে শতাধিক মুসুল্লিদের নিয়ে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাতের মাধ্যমে বিশ্বের সকল মুসলমানদের হেফাজত কামনা করেন তারা। এসময় উপস্থিত ছিলেন কাতানিয়া আওয়ামী লীগের সভাপতি হাবিব দেওয়ান, সিনিয়র সহ-সভাপতি সেলিম ছৈয়াল, সিদ্দিক হাওলাদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সাইমন হোসেন, সাংগঠনিক সম্পাদক আপন আহমেদ বাবু ও নাজমুল চৌধুরীসহ অনেকে।
