খেলা

টানা জয়ে সেমির পথে বাংলাদেশ

post-img

টানা তিনবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ, শক্তি-সামর্থ্যে অন্য দলগুলোর চেয়েও বেশ এগিয়ে স্বাগতিকরা। আর প্রত্যাশা মতোই জিতে চলেছে লাল-সবুজ দল।

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বুধবার (২৯ মে) ইন্দোনেশিয়াকে ৫টি লোনাসহ ৫৯-১৯ পয়েন্টে হারিয়েছে। এতে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের সেমিফাইনালের সম্ভাবনা উজ্জল করেছে বাংলাদেশ।

আধিপত্য বিস্তার করে আরদুজ্জামান, মিজানুর, আল-আমিনরা প্রথমার্ধেই ৩৫-২ পয়েন্টে এগিয়ে যায়। শুরু থেকেই ইন্দোনেশিয়াকে চেপে ধরেন স্বাগতিক খেলোয়াড়রা। ষষ্ঠ মিনিটেই প্রথম লোনা তুলে নেয় তারা। ম্যাচ জুড়ে বাংলাদেশ এতটাই প্রভাব বিস্তার করে খেলেছে যে বাংলাদেশের পয়েন্ট যখন ২৫, তখন মাত্র ১ পয়েন্ট পায় আসিয়ান দেশটি।

স্বাগতিকরা প্রথমার্ধে লোনা পায় তিনটি, দ্বিতীয়ার্ধে আরো ২টি। এর আগে দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়াকে হারিয়েছিল বাংলাদেশ, তাতে ৩ ম্যাচে স্বাগতিকদের পয়েন্ট ৬, আর টানা দুই জয়ের পর নিজেদের তৃতীয় ম্যাচে প্রথম হারের মুখ দেখল ইন্দোনেশিয়া, তাতে ৩ ম্যাচে পয়েন্ট দাঁড়াল ৪।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.