বর্তমান সরকারের আমলে কখনোই অবাধ নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
একমাস পর প্রকাশ্যে এসে সরকারবিরোধী অবস্থান থেকে এ মন্তব্য করলেন বিএনপির এই নেতা।সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত এক সংলাপে তিনি এ মন্তব্য করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজনে এই সংলাপে প্রায় ৫০টি সংগঠন অংশ নেয়। সংগঠনটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমসহ অন্যান্য নেতারা নির্বাচন বর্জনের আহবান জানান।
