অনুষ্ঠান

ফ্রান্স প্রবাসীদের বাংলা টিভির বার্ষিকী উদযাপন

post-img

বাংলা টিভির অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে উৎসব উদযাপন করেছেন ফ্রান্স প্রবাসী বাংলাদেশীরা। প্যারিসের বাঙালি অধ্যুষিত গার্ড দো নড়ের কাচ্চি হাউসে এ আয়োজন করা হয়। ফ্রান্স আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন বাংলা টিভির ফ্রান্স প্রতিদিন রাসেল আহমেদ। এসময় বাংলা টিভির বস্তুনিষ্ঠু সংবাদের প্রসংশা করে অতিথিরা জানান,প্রবাসীদের মূখ্পাত্র হিসেবে বহিঃবিশ্বে দিনদিন জনপ্রিয়তা পাচ্ছে স্যাটেলাইট টেলিভিশনটি।

জানা যায়, ‘বিশ্বজুড়ে বাংলা’ স্লোগানে ২০১৭ সালের ১৯মে সম্প্রচারের মাধ্যমে, বাংলাদেশে পথচলা শুরু করে বাংলা টিভি। শুরু থেকেই বৈচিত্রময় ও নান্দনিক উপস্থাপনার মাধ্যমে দর্শকদের মন জয় করে নেয়,বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলটি।

দেশের পাশাপাশি প্রবাসী বাংলাদেশির কথা তুলে ধরে, জনপ্রিয় গণমাধ্যম হিসেবে অবস্থান করেছে নিয়েছে বাংলা টিভি। ইউরোপসহ বিশ্বব্যাপী বাংলা ভাষা ও সংস্কৃতির প্রচারেও খ্যাতি পেয়েছে বাংলাদেশের এই মিডিয়া প্রতিষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আয়েবার মহাসচিব কাজী এনায়েত উল্লাহ ইনু। বিশেষ অতিথি ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ আবুল কাশেম, ফ্রান্স বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি সালেহ আহমেদ চৌধুরী, কুমিল্লা জনকল্যাণ সমিতির সভাপতি সাত্তার আলী সুমন, নরসিংদী জেলা কমিউনিটি ফ্রান্সের সভাপতি আলী আজম খান,সহ-সভাপতি মাসুদ হায়দার ও আক্তার হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম জাভেদ, বাংলা টিভির কার্যক্রমকে প্রসংশা করেন।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.