খেলা

আইসিসির স্বীকৃতি পেল সাকিবের মেজর লিগ

post-img

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলেননি সাকিব আল হাসান। তবে এর আগে খেলা প্রতিটি লিগই আইসিসির লিস্ট ‘এ’ ক্রিকেটের মর্যাদা পেয়েছিল। এবার বিশ্বসেরা এই অলরাউন্ডার নাম লিখিয়েছেন স্বীকৃতি নেই এমন টুর্নামেন্ট যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি)। এর পরই এমএলসি আইসিসির স্বীকৃতি পেয়েছে।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ৫ জুলাই থেকে আমেরিকান এই ফ্র্যাঞ্চাইজি লিগটির দ্বিতীয় আসর শুরু হবে। যেখানে এবার শাহরুখ খানের দল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলার কথা রয়েছে সাকিবের। এর আগে কেবল আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোই লিস্ট ‘এ’ ক্রিকেট আয়োজনের অনুমোদন পেত। তবে সম্প্রতি এই শর্ত শিথিল করে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিকে স্বীকৃতি দেয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। সেই ধারাবাহিকতায় এমএলসিও এই সুবিধা আদায় করে নিয়েছে।

এখন আমেরিকার মেজর লিগ ক্রিকেটের একটি আসর অনুষ্ঠিত হয়েছিল। এবার বসতে যাচ্ছে তাদের দ্বিতীয় আসর। তার আগে লিস্ট ‘এ’ ক্রিকেটের মর্যাদা পাওয়ায় বেশ রোমাঞ্চিত এমএলসির পরিচালক জাস্টিন গেয়ালে। তিনি ইএসপিএন ক্রিকইনফোকে জানিয়েছেন, ‘আমরা এ খবরটিতে সত্যি খুব রোমাঞ্চিত। এটা আসলে এই টুর্নামেন্টে খেলা খেলোয়াড়দের উচ্চ মানেরই স্বীকৃতি। সহযোগী দেশ হয়েও এমন সুবিধা পাওয়ায় আমরা গর্বিত। আশা করি টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এমএলসির পরবর্তী আসরও আমরা সফলতার সঙ্গে আয়োজন করতে পারব।’

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.