ব্রিটেনে সূর্যবাহিত মেলানোমা স্কীন ক্যান্সারের হার আশংকাজনক বাড়ছে বলে জানিয়েছে চ্যারিটি সংস্থা ক্যান্সার রিসার্চ ইউকে।
চলতি বছর প্রায় ২১ হাজার মেলানোমা স্কীনক্যান্সার রোগী শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে এ সংস্থা। গত ২০২০ থেকে ২২ সাল পর্যন্ত এর সংখ্যা ছিলো ১৯ হাজার। বিশেষ করে বয়স্কদের শরীরে এই ক্যান্সার বেশি বাসা বাঁধছে বলেও সতর্ক করা হয়েছে। তবে আশার কথা হলো, আক্রান্তদের মধ্য থেকে প্রতি বছর প্রায় ১৭ হাজার রোগীকে সুস্থ করে তোলা সম্ভব হয়েছে উল্লেখ করেছে ক্যান্সার রিসার্চ ইউকে। তারা বলেছে, দশ জনের মধ্যে একজন রোগীকে সুস্থ করতে হলে কঠিন চিকিৎসার মধ্য দিয়ে নিতে হয়। সবচেয়ে আশংকার বিষয় হলো,ম্যালানোমা ক্যান্সার ছোঁয়াচে। একজনের শরীর থেকে অন্যজনের শরীরে প্রবাহিত হতে পারে। অন্যদিকে প্রতিষ্ঠানটি বলেছে, বিভিন্ন বয়সী মানুষের মধ্যে নন মেলানোমা স্কীন ক্যান্সারও আশংকাজনক হারে বাড়ছে। যা এখনো নিরাময়যোগ্য বলেও উল্লেখ করা হয়েছে।
