এনআরবি বিশ্ব

আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

post-img

সংযুক্ত আরব আমিরাতের উত্তরাঞ্চলীয় রাজ্য রাস আল খাইমাহতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেনে। সোমবার স্থানীয় সময় বেলা দেড়টার দিকে রাস আল খাইমাহ-র মাসাফি সড়কে সংঘটিত ওই দুর্ঘটনায় নিহত বাংলাদেশিরা হলেন- জাহাঙ্গীর আলম (৪৯) ও রতন মিয়া (৫০)।

জাহাঙ্গীর চট্টগ্রাম জেলার বোয়াল খালি থানার ফুলতলা ইউনিয়নের গোমদন্ডি গ্রামের বহদ্দার পাড়ার আব্দুল মোতালেবের ছেলে। রতন মিয়ার বাড়ি নারায়ণগঞ্জ।

প্রতীকী ছবিপ্রতীকী ছবিনিহত জাহাঙ্গীর আলমের ছোট ভাই মোরশেদ আলম জানান, রাস আল খাইমাহ থেকে মাসাফি মিউনিসিপালিটি অফিসে যাওয়ার পথে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অপর একটি মালবাহী গাড়িকে সজোরে ধাক্কা দেয় জাহাঙ্গীরের গাড়িটি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

দুর্ঘটনার সময় গাড়ির অপর আরোহী রাস আল খাইমাহ মিউনিসিপালিটির বিদ্যুৎ মিস্ত্রী রতন মিয়া গুরুতর আহত হন। পরে তাকে শেখ খালিফা হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি।

জাহাঙ্গীর রাস আল খাইমাহ মিউনিসিপ্যালিটির একজন ইলেক্ট্রিক্যাল ফোরম্যান হিসেবে কর্মরত ছিলেন। তিনি আরব আমিরাতে সপরিবারে বসবাস করছিলেন। তার স্ত্রী, তিন মেয়ে এবং চার মাস বয়সী এক ছেলে রয়েছে।

জাহাঙ্গীরের লাশ শেখ সাকর হাসপাতালে এবং রতন মিয়ার লাশ শেখ খালিফা হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। এ ব্যাপারে দুবাই কন্স্যুলেটে ফোন করে তাৎক্ষণিকভাবে কোনও সাড়া পাওয়া যায়নি।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.