বাংলাদেশ

মালদ্বীপে যুবদলের আয়োজনে ইফতার

post-img

মালদ্বীপ শাখা যুবদলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দেশটির হুলেমালে তান্দুরি ফিল্মস রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। মালদ্বীপ শাখা যুবদলের প্রস্তাবিত সভাপতি মো: আরিফুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মালদ্বীপ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমির রায়হান, এন বিএল মানি ট্রান্সফার মালদ্বীপ প্রাইভেট লিমিটেডের সিনিয়র স্টাফ হায়দার আলী সাবু ও মোঃ রাশেদুল ইসলামসহ অনেকে। এসময়ে তারা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করেন। একই সাথে প্রবাসীদের সুস্থতায়ও দোয়া করা হয় ইফতার অনুষ্ঠানে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.