প্রবাস রাজনীতি

ইতালিতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা

post-img

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্লাটিনাম জয়ন্তীতে ইতালি আওয়ামী লীগ ভেনিস শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ভেনিস আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় একটি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। সংগঠনটির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদের পরিচালনায় সমবেত সংগীত দিয়ে শুরু হয় অনুষ্ঠান। পরে বঙ্গবন্ধুসহ নিহত মুক্তিযোদ্ধাদের স্বরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন ভেনিস আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কবিরুজ্জামান রোমান। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, ভেনিস শাখা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি তাজুল ইসলাম ,সহ সভাপতি সুলেমান হোসাইন ,আবুল কালাম আজাদ ,সিনিয়র যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন ,প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান ,বিল্লাল হোসাইন ,সাংগঠনিক সম্পাদক মোক্তার মোল্লা ,সদস্য মশিউর রহমান ,সহসাধারণ সম্পাদক জামাল খান ,ডালিম মাহমুদ,প্রচার সম্পাদক সারওয়ার হোসেন,দেলোয়ার হোসেন ও যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা সৈয়াল কালুসহ অনেকে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.