এনআরবি বিশ্ব

প্যারিসে প্রবাসীদের বৈশাখী উৎসব

post-img

স্বরলিপি শিল্পীগোষ্ঠী ফ্রান্সের উদ্যোগে প্যারিসের মাক্সধর্মী হল রুমে বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রবাসী বাংলাদেশিরা সুরের মূর্ছনায় বৈশাখী আনন্দে মেতে ওঠেন।

সংগঠনের সভাপতি এমদাদুল হক স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মনসুর আহমেদ। এতে প্রধান অতিথি ছিলেন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের মহাসচিব কাজী এনায়েত উল্লাহ ইনু। বিশেষ অতিথি ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন আহমেদ, ফ্রান্স আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবুল কাশেম, বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন তুলুজের সভাপতি ফখরুল আকম সেলিম, ফ্রান্স-বাংলাদেশ বিজনেস ফোরামের প্রেসিডেন্ট সাত্তার আলী সুমন, জেনারেল সেক্রেটারি শুভ্রত ভট্টাচার্য শুভ, সলিডারিটিতে আজি ফ্রান্স-এর প্রেসিডেন্ট নয়ন এনকে, অ্যাসোসিয়েশন ছিকানো বাঙ্গালীর প্রেসিডেন্ট সরুফ সদিউল,বাংলা অটো ইকুলের চেয়ারম্যান হোসেন সালাম রহমান ও মির্জা গ্রুপের চেয়ারম্যান মির্জা মাজহারুলসহ অনেকে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ইমরান ও ঝিলিক।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.