এনআরবি বিশ্ব

ইতালিতে চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে সম্মাননা

post-img

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির নাপলি শাখার উদ্যোগে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স মোহাম্মদ জসিম উদ্দিনকে বিশেষ সম্মাননা স্মারক দেয়া হয়েছে।

দূতাবাসের কনফারেন্স হলরুমে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী। সংক্ষিপ্ত আলোচনায় নেতৃবৃন্দ প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সমস্যা ও সমাধানের কথা তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির ভারপ্রাপ্ত সভাপতি মাফিজুল ইসলাম রাসেল, সহ সভাপতি হাসাদুর রহমান হান্নান,সদস্য জয়নাল আবেদীন হাজারী ও প্রচার সম্পাদক মিনহাজ হোসেনসহ আরো অনেকে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.