বাংলাদেশ

আমিরাতে গণহত্যা দিবস পালিত

post-img

যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালন করেছে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস।

দূতালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দূতাবাসের ভারপ্রাপ্ত মিশন প্রধান মিজানুর রহমান। অনুষ্ঠানটি যৌথ সঞ্চালনা করেন দূতাবাসের শ্রম সচিব লূৎফুন নাহার ও দ্বিতীয় সচিব এস এম মাজহারুল ইসলাম। এতে বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল, সিনিয়র যুগ্ন-সম্পাদক মইন উদ্দিন মইন, প্রজন্ম বঙ্গবন্ধু আবুধাবির সভাপতি রফিকুল ইসলাম, আওয়ামী যুবলীগ আবুধাবির সভাপতি জাকির হোসেন জসীম ও সাধারণ সম্পাদক মাহবুব খন্দকার। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের শ্রম সচিব লুৎফুন নাহার নাজিম ও মোহাম্মদ সাইফুল ইসলাম। শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করেন আইন সহকারী রেজাউল আলম ।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.