সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের সাথে মতবিনিময় সভা করেছে বার্মিংহামে বসবাসরত দক্ষিণ সুরমা, বালাগঞ্জ, ফেঞ্চুগনঞ্জ এলাকাবাসী।
দেশটির স্থানীয় একটি রেষ্টুরেন্টে সভাপতিত্ব করেন পশ্চিম গৌরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তেরা মিয়া। প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক। শ্রমিকলীগ সভাপতি আব্দুল বারী আজাদ ও বার্মিংহাম আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আহমদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ডক্টর মিসবাউর রহমান ও কার্যকরী সদস্য মকসুদুর রহমান।
