সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৭ হাজার প্রবাসী বাংলাদেশীর সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতারের আয়োজন করেন দেশটির বাংলাদেশী প্রতিষ্ঠান আল হারামাইন পারফিউম গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান মোঃ মাহাতাবুর রহমান নাসির।
আজমানের আল হারামাইন গ্রুপের নিজস্ব ভবনে এ আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির পরিচালক মুনিরা রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মো.মহিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দুবাই বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। এছাড়াও এতে আমিরাতের ব্যবসায়ী, শিল্পপতি, কমিউনিটি নেতৃবৃন্দসহ দেশটির বেশ কিছু রয়েল পরিবারও উপস্থিত ছিলেন। বিশাল এ আয়োজনের নিরাপত্তায় ছিলো আজমানের স্থানীয় প্রশাসন। এসময় বিশ্ব মুসলিম উম্মাহ জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা সিরাজুল ইসলাম।
