ক্যাম্পাস লাইফ

ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের মিলনমেলা

post-img

বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়ার বনভোজনের মাধ্যমে অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

২৩ জানুয়ারি দেশটির লস এঞ্জেলসের রোজমিট পার্কে ১৬ বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা মিলিত হন। এদিন ক্যালিফোর্নিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এক মনোমুগ্ধকর মিলনমেলায় পরিণত হয়। শিক্ষার্থীদের এ আয়োজনের ছিল ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলা, ঐতিহ্যবাহী বাঙালি খাবার পরিবেশন, র‌্যাফেল ড্রসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। হাসি-গান, আনন্দ আর খেলাধুলায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপভোগ করেন ক্যালিফোর্নিয়ার ১৬ বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা।

এ সময় উপস্থিত শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট পদে রাসেল মাহমুদ জুয়েল এবং সাধারণ সম্পাদক পদে লিংকন আহমেদকে নির্বাচিত করা হয়। ক্যালিফোর্নিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের সম্পর্কের ভিত্তিকে আরও মজবুত করার লক্ষ্যে এ আয়োজন বলে জানান আয়োজকরা।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.