সংবাদ

ময়মনসিংহে রেললাইনে উঠে পড়া ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪

post-img

ময়মনসিংহে রেললাইনে উঠে পড়া বালুবোঝাই একটি ট্রাকে বলাকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। সোমবার দুপুর দেড়টার দিকে শম্ভুগঞ্জের চর রঘুরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

কোতোয়ালি মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, নেত্রকোণার দুর্গাপুরের জারিয়া থেকে আসা বলাকা এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহের শম্ভুগঞ্জের চর রঘুরামপুর ক্রসিং পার হচ্ছিল। সেখানে ব্যারিয়ার না থাকায় বালুবোঝাই একটি ট্রাক রাস্তা থেকে লাইনে উঠে পড়ে। ট্রেনের ধাক্কায় পাশে ছিটকে পড়ে ট্রাকটি। আর ট্রেনটি প্রায় এক কিলোমিটার সামনে গিয়ে থেমে যায়।

এতে ঘটনাস্থলে চারজন নিহত হন। চারজনই ট্রেনের যাত্রী বলে ধারণা করা হচ্ছে। তাদের একজনের মরদেহ ট্রাকের পাশে পড়ে আছে এবং একজনের মরদেহ ট্রেনের সামনের অংশে ঝুলে থাকতে দেখা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.