টেক মেন্টর

চার বিভাগে দক্ষ জনবল নিয়োগ দিবে পিপলএনটেক

post-img

পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটির চারটি বিভাগে দক্ষ ও যোগ্য চাকুরী প্রত্যাশীদের জন্য থাকছে চাকুরির সুযোগ।

ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ, বিজনেস ডেভলপমেন্ট এক্সিকিউটিভ, সফটওয়্যার বিজনেস ডেভলপমেন্ট এক্সিকিউটিভ ও জুনিয়র সফটওয়্যার ডেভলপার নিয়োগ দিবে প্রতিষ্ঠানটি।

শনিবার (২৫ নভেম্বর) রাজধানীর আশুলিয়ায় ড্যাফোডিল ক্যাম্পাসে জব উৎসব ২০২৩ অনুষ্ঠানে স্পট ইন্টারভিউের মাধ্যমে থাকছে চাকুরির সুযোগ।

পিপলএনটেকের নির্ধারিত পদে চাকুরী প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন প্রতিষ্ঠানটির মানবসম্পদ ব্যবস্থাপক ফাতেমা তুজ জোহরা। 

জব উৎসবে অংশগ্রহনকারী প্রতিষ্ঠান পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটির কর্মকর্তারা বলেন, তাঁরা পিপলএনটেকে দক্ষ ও যোগ্য মানবসম্পদ কর্মী নিয়োগে বদ্ধপরিকর।

উল্লেখ্য, পিপলএনটেক প্রথম ২০০৫ সালে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটি স্টেট কাউন্সিল অব হায়ার এডুকেশান ভার্জিনিয়া (SCHEV) থেকে অনুমোদন প্রাপ্ত এবং NYCDCA অথরাইজড রিক্রুটিং এজেন্সি।

পিপলএনটেক’র শিক্ষণ-শিখন এবং জব প্লেসমেন্ট পদ্ধতি ইতোমধ্যেই একটি সফল মডেল হিসেবে বিবেচিত হয়েছে।

বর্তমানে পিপলএনটেক ইনস্টিটিউটে ৬০টির অধিক বিষয়ে প্রশিক্ষণসহ সফটওয়ার টেস্টিং, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রাশন, মোবাইল অ্যাপ্লিকেশান টেস্টিং, বিজনেস অ্যানালিস্ট, প্রোজেক্ট ম্যানেজমেন্ট ও প্রোফেশনাল ফ্রিল্যান্সিং তৈরিতে প্রশিক্ষণ দেওয়া হয়।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.