আন্তর্জাতিক

গাজার গণকবরে আতঙ্কিত ভলকার তুর্ক

post-img

গাজার আল-নাসের ও আল শিফা হাসপাতালে ইসরায়েলের ধ্বংসযজ্ঞ এবং সেখানে আবিষ্কৃত গণকবরে ‘আতঙ্কিত’ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক।

ফিলিস্তিন কর্তৃপক্ষ এ সপ্তাহে খান ইউনিসের নাসের হাসপাতালের গণকবরে শত শত লাশ পাওয়ার খবর জানান। ইসরায়েলি সেনারা হামলা চালিয়ে চলে যাওয়ার পর নাসেরসহ আল-শিফা হাসপাতালেও এমন গণকবরের সন্ধান মিলেছে। তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ গণকবর দেওয়ার কথা অস্বীকার করেছে। আইডিএফ বলছে, জিম্মিদের লাশ রয়েছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাসপাতাল প্রাঙ্গনের কবরে থাকা লাশগুলো তুলে পরীক্ষা করে ফের রেখে দিয়েছে। এসময় লাশের কোন অমর্যাদা তারা করেনি বলেও বিবৃতিতে জানিয়েছে ইসরায়েল।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.