প্রবাসীদের উদ্যোগে লেবাননে ‘অটোফর্ম এলবি’ মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। এবারের টুর্নামেন্টে অংশ নিয়েছে প্রবাসী বাংলাদেশিদের ১৫টি দল। নিউ ইজদাইদি স্পোর্টিং ক্লাবের আয়োজনে ইজদাইদি ফুটবল মাঠে শুরু হয় এ টুর্নামেন্ট।
খেলা উদ্বোধন করেন স্পন্সর প্রতিষ্ঠান ‘অটোফর্ম এলবি’ এর সত্বাধিকারী জোজেফ ও শের্জ সোলাহিয়ান। আরিফ দর্জির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রবিউল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন টুর্নামেন্টের সহযোগী স্পন্সর হালিম খায়েরুল্লাহ। টুর্নামেন্টের সহযোগীতায় ছিলেন শাহিন খান, জামাল মল্লিক, পলাশ বেপারি, মোঃ মহসিন, আনিসুর রহমান ও মুরাদ হোসেন। উদ্বোধনী দিনে ৪টি খেলা অনুষ্ঠিত হয়। দিনের প্রথম খেলায় মাঠে নামে আদবাইয়া ফুটবল ক্লাব বনাম নাভা স্পোর্টিং ক্লাব। প্রতিদ্বন্দিতাপূর্ণ খেলাটি ১-১ গোলে ড্র হয়।
