টেক মেন্টর

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে দুইদিন ব্যাপী জব উৎসব শুরু

post-img

দক্ষ ও যোগ্য মানবসম্পদ তৈরির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রাখার লক্ষ্যে জব উৎসবের আয়োজন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। 

আজ শুক্রবার ও শনিবার (২৪ ও ২৫ নভেম্বর) ইউনিভার্সিটির আশুলিয়া ক্যাম্পাসে দুদিনব্যাপী এ উৎসব শুরু হয়েছে।

এর আগে এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এই উৎসবে ১২০টি প্রতিষ্ঠানের নিয়োগকর্তা প্রায় তিন হাজার চাকরি এবং প্রায় এক হাজারটি ইন্টার্নশিপ অফার নিয়ে উপস্থিত থাকবেন। 

এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের চূড়ান্ত বর্ষ বা সম্প্রতি স্নাতক সম্পন্ন করা কমপক্ষে চার হাজার ২০০ প্রত্যাশী অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। 

এ ছাড়া থাকবে স্ব-মূল্যায়ন প্রশিক্ষণ, অন-ক্যাম্পাস জব, ইন্টার্নশিপ, চাকরি পরিবর্তন, কর্মসংস্থানের দক্ষতা পরীক্ষা এবং অ্যালামনাই ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে নেটওয়ার্ক তৈরির সুযোগ।

১২০টি প্রতিষ্ঠানের মধ্যে অংশ নিয়েছে বাংলাদেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটি।

জব উৎসবে অংশগ্রহনকারী প্রতিষ্ঠান পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটির কর্মকর্তারা বলেন, তাঁরা পিপলএনটেকে দক্ষ ও যোগ্য মানবসম্পদ কর্মী নিয়োগে বদ্ধপরিকর।

প্রতিষ্ঠানের বিজনেস ডেভলপমেন্ট বিভাগের ডেপুটি ম্যানেজার নজরুল ইসলাম বলেন, আমাদের প্রতিষ্ঠানে চারটি বিভাগে ১. ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ, ২. বিজনেস ডেভলপমেন্ট এক্সিকিউটিভ, ৩. সফটওয়্যার বিজনেস ডেভলপমেন্ট এক্সিকিউটিভ ও ৪. জুনিয়র সফটওয়্যার ডেভলপারের জন্য দক্ষ জনবল প্রয়োজন।

তিনি বলেন, `জব উৎসবে আসার মূল কারণ হলো আমরা এই মেলা থেকে আমাদের প্রতিষ্ঠানে দক্ষ ও যোগ্য ব্যক্তিকে সংগ্রহ করে প্রতিষ্ঠানে জব প্রদান করবো।

উল্লেখ্য, পিপলএনটেক প্রথম ২০০৫ সালে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটি স্টেট কাউন্সিল অব হায়ার এডুকেশান ভার্জিনিয়া (SCHEV) থেকে অনুমোদন প্রাপ্ত এবং NYCDCA অথরাইজড রিক্রুটিং এজেন্সি।

পিপলএনটেক’র শিক্ষণ-শিখন এবং জব প্লেসমেন্ট পদ্ধতি ইতোমধ্যেই একটি সফল মডেল হিসেবে বিবেচিত হয়েছে।

বর্তমানে পিপলএনটেক ইনস্টিটিউটে ৬০টির অধিক বিষয়ে প্রশিক্ষণসহ সফটওয়ার টেস্টিং, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রাশন, মোবাইল অ্যাপ্লিকেশান টেস্টিং, বিজনেস অ্যানালিস্ট, প্রোজেক্ট ম্যানেজমেন্ট ও প্রোফেশনাল ফ্রিল্যান্সিং তৈরিতে প্রশিক্ষণ দেওয়া হয়।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.