স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহারে দেশ অনেকটা এগিয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শুক্রবার সকালে রাজধানীর মিরপুর অ্যাগ্রিকালচারাল ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং স্কুলের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
স্পিকার জানান, দক্ষ জনশক্তি তৈরিতে মটস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, এ পর্যন্ত প্রায় ৪৮ হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়ে দেশে-বিদেশে প্রতিষ্ঠিত করেছে।যা অত্যন্ত গৌরবের বিষয়।মহান মুক্তিযুদ্ধের পর যুদ্ধবিধ্বস্ত দেশকে গড়ে তোলার ক্ষেত্রে কারিতাস বাংলাদেশ অবদান রেখেছে বলেও জানান স্পিকার।
