আন্দোলনের নামে অগ্নিসন্ত্রাস ও মানুষ পুড়িয়ে মারার মতো অপকর্মের জন্যে জাতির কাছে ক্ষমা চেয়ে জাতীয় সংসদ নির্বাচনে আসতে বিএনপির প্রতি আহবান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন।
শুক্রবার সিলেটে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন,২০০১ সালে-ই শেখ হাসিনা প্রমাণ করে দিয়েছিলেন তার সরকারের আমলে নির্বাচিত কমিশন স্বাধীনভাবে দায়িত্ব পালনের মাধ্যমে অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে পারে।
