বাংলাদেশ

শিগগিরই ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালু হচ্ছে

post-img

শিগগিরই ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালু হবে বলে আশা করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

আজ রোববার বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এ সময় দুজনে এ বিষয়ে আশা প্রকাশ করেন।

দুই দেশের মধ্যে ফ্লাইট চলাচল, বিশেষ করে ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালুর বিষয়ে আলোচনা করেন।

বেবিচক চেয়ারম্যান মার্কিন রাষ্ট্রদূতকে একটি সময়বদ্ধ পরিকল্পনার মাধ্যমে এফএএ ক্যাটাগরি-১ বাস্তবায়নের জন্য দূতাবাসের হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেন। 

আলোচনাকালে রাষ্ট্রদূত পিটার হাস ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালুর বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। 

এ সময় দুই দেশের অ্যাভিয়েশন সেক্টরের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়। 

বাংলাদেশের অ্যাভিয়েশন সেক্টরে দক্ষ জনবল গড়ে তুলতে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতা করবে বলে রাষ্ট্রদূত জানান।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.