অনুষ্ঠান

কাতারে গ্রাম বাংলা রেস্টুরেন্টের প্রতিষ্ঠাবার্ষিকী

post-img

কাতার প্রবাসীদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত স্বদেশী খাবার পরিবেশনের মধ্য দিয়ে তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলো বাংলাদেশী প্রতিষ্ঠান গ্রাম বাংলা রেস্টুরেন্ট।

দেশটির রাজধানী দোহার নাজমা চেয়ারম্যান হোটেলের বিপরীতে কেক কাটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গ্রাম বাংলা রেস্টুরেন্টের স্বত্বাধিকারী বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী সোহরাব হোসেন সরকার এর সভাপতিত্বে এ আয়োজন করা হয়। আমিন বেপারীর পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী মোঃ শফিকুর রহমান,মোঃ শাহাদাত হোসেন, শামসুল আরেফিন ও দূতাবাস কর্মকর্তা সাজেদুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী হবি রহমান, প্রিন্স মোহাম্মদ ইয়াসিন, মহসিন হাবিব, সাংবাদিক এম এ সালাম ও প্রতিষ্ঠানের ম্যানেজার আব্দুল গাফফার সাকিব সহ অনেকে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.