সংবাদ

সিলেটে বন্যা:দ্রুত ত্রাণ সরবরাহের দাবি প্রবাসীদের

post-img

মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও সিলেট জেলাকে বন্যা দুর্গত এলাকা হিসেব ঘোষণা ও দ্রুত ত্রাণ সরবরাহের দাবি জানিয়েছেন কুয়েতে বসবাসরত বৃহত্তর সিলেট অঞ্চলের প্রবাসীরা।

দেশটিতে অবস্থিত রাজবাড়ী রেস্টুরেন্টে বৃহত্তর সিলেট কুয়েত প্রবাসীদের উদ্যোগে আয়োজিত এক সভায় এই দাবি জানানো হয়। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট বিভাগ প্রবাসী কল্যাণ পরিষদ কুয়েতের সভাপতি আবু সাইদ কুতুব উদ্দিন। সুনামগঞ্জ মানবকল্যাণ সমিতি কুয়েতের সাধারণ সম্পাদক সুরুক মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের উপদেষ্টা কাজী সফিক। প্রধান বক্তা ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের সাধারণ সম্পাদক মুরাদুল হক চৌধুরী। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের উপদেষ্টা আলিম উদ্দিন, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক আ.হ.জুবেদ, ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কুয়েতের সাধারণ সম্পাদক আহাদ আম্বিয়া খোকন,জালালাবাদ অ্যাসোসিয়েশন ফরওয়ানিয়া শাখার আহ্বায়ক লোকমান জাহিদ,রাজনগর প্রবাসী ঐক্য পরিষদ কুয়েতের সাধারণ সম্পাদক আলাল আহমদ ও জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের সহ-সভাপতি লেছু মিয়াসহ অনেকে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.