বাংলাদেশ

‘সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে গণমাধ্যমও লিপ্ত’

post-img

একটি বিশেষ মহল সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেছন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। এই বিশেষ মহলের সঙ্গে দু-একটি গণমাধ্যমও যুক্ত।

সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে দুর্নীতি হলে সেটি অবশ্যই সংবাদে আসবে। বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহন করেছে।

ইচ্ছাকৃতভাবে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ধারাবাহিকভাবে সংবাদ পরিবেশন হলে বুঝতে হবে এটি ষড়যন্ত্রের অংশ বলে জানান তিনি।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.