রাশিয়ার ইরানি ড্রোন নিক্ষেপের ঘাঁটি ধ্বংস করার দাবি করেছে ইউক্রেন। রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসোনদার অঞ্চলে একটি বিমানঘাঁটির কাছে বিরাট বিস্ফোরণের খবর প্রকাশের পর ইউক্রেনের নৌবাহিনী কিছু ছবি প্রকাশ করে এ দাবি করেছে। তারা বলেন,স্যাটেলাইটে ধরা পড়া ওই সব ছবিতে একটি রুশ গুদামঘরের ধ্বংসাবশেষ দেখা গেছে। সেখান থেকে ইরানে তৈরি ড্রোন নিক্ষেপের পাশাপাশি ক্যাডেটদের প্রশিক্ষণ দেওয়া হতো। এ বিষয়ে এখনো মস্কোর বক্তব্য পাওয়া যায়নি। তবে রুশ কর্তৃপক্ষ বলেছে,শুক্রবার রাতে ওই অঞ্চলে একটি বড়সংখ্যক ড্রোন ভূপাতিত করেছে তারা। কিয়েভে নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন,ইরানে তৈরি শাহেদ ড্রোন চালানোর প্রশিক্ষণে যুক্ত একদল প্রশিক্ষক ও ক্যাডেট ওই হামলায় নিহত হয়েছেন।
NRBC is an open news and tele video entertainment platform for
non-residential Bengali network across the globe with no-business
vision just to deliver news to the Bengali community.