এনআরবি বিশ্ব

ওমানে খারিফ মেলা শুরু ২৫ জুন

post-img

ওমানে ২৫ জুন থেকে শুরু হবে ঐতিহ্যবাহী খারিফ মেলা।

মধ্যপ্রাচ্যের মরুময় দেশটির প্রাকৃতিক সৌন্দর্য্যের মৌসুম খারিফ। যে সময় কুয়াশায় আচ্ছন্ন থাকায় দিনের বেলায় লাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকেই লক্ষ পর্যটক আসেন খারিফ দেখতে। গত বছরের খারিফ মৌসুমে ৮ লাখের বেশি পর্যটকের সমাগম হয়েছে। এ বছরের প্রত্যাশা, দর্শনার্থীর সংখ্যা ১ মিলিয়ন ছাড়িয়ে যাবে। এই সময় গোটা সালালাহ প্রদেশে দেখা যায় এক ভিন্নধর্মী আয়োজন ও উৎসবমুখর পরিবেশের। খারিফের সময়ে গুড়িগুড়ি বৃষ্টি এবং ঠান্ডা আবহাওয়া দেখে মুগ্ধ হন পর্যটকরা। প্রবাসী ব্যবসায়ীরা বছরের এই সময়ের উপার্জন দিয়েই সারা বছর চলেন। তাই তাদের অনেকেই সারা বছর অপেক্ষায় থাকেন খারিফের।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.