সংবাদ

অবৈধভাবে নিয়োগের কারণে বন্ধ হলো মালদ্বীপ শ্রমবাজার

post-img

অবৈধভাবে নিয়োগের কারণে বন্ধ হলো মালদ্বীপ শ্রমবাজার। এই শ্রমবাজারে বাংলাদেশ থেকে আর কোনো অদক্ষ কর্মী নেওয়া হবে না বলে জানানো হয়েছে।

বুধবার মালদ্বীপে অবস্থিত বাংলাদেশি হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বাংলাদেশি হাইকমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, মালদ্বীপের বর্তমান আইন অনুযায়ী এক দেশ থেকে এখানে এক লাখ কর্মী কাজ করতে পারে। সেই পরিপ্রেক্ষিতে মালদ্বীপ সরকার কর্তৃক বাংলাদেশিদের জন্য নতুন ওয়ার্ক ভিসা দেওয়া বন্ধ রাখা হয়েছে। তবে হাইকমিশন কর্তৃক বাংলাদেশের কোটা বাড়ানো এবং আবার ভিসা চালু করার বিষয়ে প্রচেষ্টা অব্যাহত আছে। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় যে ‘ফ্রি ভিসা বলতে এখানে কিছু নেই। কর্মীরা যে কোম্পানির ভিসা পেয়েছেন, সেখানেই কাজ করতে হবে। এই আইন ভঙ্গ করলে কর্মীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এরই মধ্যে বাংলাদেশের বেশ কিছু অদক্ষ শ্রমিককে এ কারণে গ্রেপ্তার করে দেশে ফেরত পাঠানো হয়েছে। তাই এখন যাঁরা এ দেশে কর্মরত রয়েছেন এবং ভবিষ্যতে মালদ্বীপে আসবেন তাঁদের সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.