রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়া নতুনপাড়ায় কাতার চ্যারিটির অর্থায়নে কাদেরীয়া জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার জুম্মার নামাজের আগে নতুন এ মসজিদটির উদ্বোধন করেন কাতার চ্যারিটির কান্ট্রি ম্যানেজার মোঃ ইকবাল হোসেন। এসময় বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য সহিদুজ্জামান রাজা, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ আফাজ উদ্দিন, ব্যবসায়ী মোঃ হামিদুল ইসলাম ও ইমাম হাফেজ মাওলানা মোঃ খালিদ সাইফুল্লাহসহ অনেকে। কাতার চ্যারিটির অর্থায়নে তিন মাস আগে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়। মসজিদটির নির্মাণ করতে ১৮ লাখের বেশি টাকা ব্যয় হয়েছে বলে জানান মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
