বন্যার খবর

বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে ইমাম সমিতি আহ্বান

post-img

ভারতের ত্রিপুরা রাজ্যের ডম্বুর বাঁধ খুলে দেওয়ায় সৃষ্ট বন্যায় দুর্গত মানুষ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সাহায্যে সহযোগিতা করতে দেশবাসীকে এগিয়ে আসার আহবান জানিয়েছে বাংলাদেশ ইমাম সমিতি।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বাংলাদেশ ইমাম সমিতির প্রচার সম্পাদক মাওলানা হাবিবুর রহমান স্বাক্ষরিত যৌথবিবৃতিতে এ আহ্বান করা হয়।

যৌথবিবৃতিতে বলা হয়, গত কয়েক দিনের টানা বৃষ্টি ও ভারতের ত্রিপুরা রাজ্যের ডম্বুর বাঁধ খুলে দেওয়ায় কুমিল্লা, নোয়াখালী, ফেনী, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়িসহ বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা দেখা গিয়েছে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.