সংবাদ

ব্যস্ত সময় পার করছেন, আবুধাবীর বাংলাদেশি ব্যবসায়ীরা

post-img

রোজার ঈদের মত কোরবানীর ঈদের পরও ব্যস্ত সময় পার করছেন, আবুধাবীর বাংলাদেশি মালিকানাধীন জুয়েলারি দোকানের মালিক-কর্মচারীরা। দেশীয় এসব জুয়েলারি প্রতিষ্ঠানে বিশেষ ছাড় থাকায়,ক্রেতাদের ভিড় বাড়ছে দোকানে। এমন বেচা-বিক্রিতে খুশী দোকানিরা।

আমিরাতের রাজধানী আবুধাবির হামদান রোডের আহলিয়া হাসপাতালের বিপরীতে বাংলাদেশি প্রতিষ্ঠান, নিউ বিডি জুয়েলার্স ও হ্যাপী ওয়ার্ল্ড জুয়েলারী। ঈদ উপলক্ষে জুয়েলারি গুলোতে রাখা হয়েছে, বিশেষ আইটেমে শূন্য শতাংশ পর্যন্ত মেকিং চার্জ। ফলে দেশীয় ক্রেতাদের পাশাপাশি ফিলিপিনো, নেপালী, পাকিস্তানী ও ইন্ডিয়ানসহ বিভিন্ন দেশের ক্রেতাতের ভিড় বাড়ছে।

দোকানের মালিক ও কর্মচারীরা জানান,তাঁদের ঈদের সালাম ও শুভেচ্ছা বিনিময়, দোকানেই চলেছে।

আবুধাবীতে দেশীয় মালিকানায় রয়েছে, কেবলমাত্র দুটি জুয়েলারী দোকানই। এতে প্রবাসী বাংলাদেশিদের গহণার চাহিদা পূরনের পাশাপাশি, মিলনমেলারও কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এ প্রতিষ্ঠান।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.