সংবাদ

ভাষা দিবসে মুখর বইমেলা

post-img

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিকেল হওয়ার সঙ্গে সঙ্গেই ভিড় বেড়েছে বইমেলায়।

আজ একুশে ফেব্রুয়ারি ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস হওয়ায় এর প্রভাব দেখা গেছে একুশের বইমেলায়। ছুটির দিন হওয়ায় সকাল থেকেই দর্শক-পাঠকরা আসতে থাকেন। বিকেল হতেই ভিড় বাড়তে থাকে মেলা প্রাঙ্গণে। দর্শনার্থীদের অনেকেই সাদা কালো পোশাকে এসেছিলেন বইমেলায়। শীতল আবহাওয়ায় কেউ ছবি তুলেছেন, কেউ শত বইয়ের সম্ভার থেকে খুঁজে নিয়েছেন পছন্দের বইটি, কেউ উপভোগ করেছেন সাংস্কৃতিক অনুষ্ঠান। আবার কেউ কেউ গল্প-আড্ডায় কাটিয়েছেন পুরো সময়। মেলার দর্শনার্থীদের বেশিরভাগই নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে বই কেনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তবে কেউ কেউ বলেন মেলার জৌলুস এখন আর আগের মতো পাইনা।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.