বাংলাদেশ

পেপারটেক এক্সপো ২০২৩

post-img

কাগজশিল্পের আন্তর্জাতিক প্রদর্শনীর জন্য ঢাকায় পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে পেপারটেক এক্সপো। প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ পেপার মিলস্ অ্যাসোসিয়েশনের (বিপিএমএ) সভাপতি আহমেদ আকবর সোবহান। 

ভারত, চীন, মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ওমান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইতালি, মিসর, জার্মানি, তাইওয়ান, যুক্তরাষ্ট্র, জাপান, ফিনল্যান্ড ও তুরস্কের দেড় শতাধিক কোম্পানি পেপারটেক এক্সপোতে অংশ নিচ্ছে। 

ফরিদ প্রোডাক্টস এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদ আহমেদ বলেন, 'আমরা বিভিন্ন মেশিনারিজ নিয়ে কাজ করি। বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা মেশিন স্থাপন করেছি। আমাদের দেশের পেপার একদিন রপ্তানি হবে সেই লক্ষ্যে কাজ করছি৷ আমরা আমাদের প্রতিষ্ঠানের কর্মকাণ্ড সবার সামনে তুলে ধরার জন্য এই এক্সপোতে অংশ নিয়েছি।'

এক্সপোতে বিভিন্ন পেপার আইটেম নিয়ে অংশ নিয়েছে ইউনুস গ্রুপ। ইউনুস গ্রুপের বিপণন বিভাগের প্রধান সুমন তারেক বলেন, 'ইউনুস গ্রুপ খুবই সুনামের সাথে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। এই এক্সপোতে আমরা আমাদের দেশীয় পেপার এর সাথে পরিচয় করাতে এসেছি এবং আমরা চাই পেপার সেক্টরেও বাংলাদেশ আরো এগিয়ে যাক।'

এক্সপো প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন জানান, ‘ঢাকাসহ বাংলাদেশের কাগজশিল্পের সব ধরনের শিল্প ইন্ডাস্ট্রির ওপর ভিত্তি করেই এই প্রদর্শনীর আয়োজন। প্রদর্শনীর মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো বাংলাদেশের কাগজ ইন্ডাস্ট্রিকে আরও উন্নত প্রযুক্তির মাধ্যমে বিশ্বমানের কাগজ উৎপাদনে সক্ষম করা।

বর্তমানে বাংলাদেশে পেপার মিলস্, টিস্যু মিলস্, প্যাকেজিং, কনভার্টিং, প্রিন্টিং, পেপার কেমিক্যালসসহ আরও বিভিন্ন মাঝারি ও ভারী শিল্প আছে। তিন দিনব্যাপী আন্তর্জাতিক এই প্রদর্শনীতে উপস্থাপন করা হবে কাগজশিল্পের সব ধরনের মেশিনারিজ, উপকরণ ও পণ্য।’ ১৬ দেশের দেড় শতাধিক কোম্পানি অংশ নিচ্ছে এবার প্রদর্শনীতে। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে তিন দিনব্যাপী এই প্রদর্শনী হয়েছে। 

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.