ভিজিট ভিসাতে বাংলাদেশিদের কানাডাতে যাওয়ার হার ক্রমেই বাড়ছে। সম্প্রতি এসব ভিজিট ভিসাধারীদের ওয়ার্ক পারমিটে ভিসা কনভার্ট করার সুযোগ দিয়েছে দেশটির সরকার। তবে, এসব ভিসাধারীদের কাজ করতে হবে রেগুলোটেড প্রফেশনের বাইরে।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে বাড়ছে বিদেশে ঘুরতে যাওয়ার হার। এশিয়ার দেশগুলো ছাড়াও ইউরোপ আমেরিকা ও কানাডাতেও প্রতিনিয়ত ঘুরতে যাচ্ছেন বাংলাদেশিরা।
উন্নত দেশগুলোর মধ্যে কানাডাতে বর্তমানে ভিজিটর ভিসা পাচ্ছেন অনেক বাংলাদেশিরা। কেউ কেউ ফিরে আসলেও সেখানে থেকে যাচ্ছেন অনেকে । এসব ভিসাধারীদের ওয়ার্ক পারমিটে ভিসা কনভার্ট করার সুযোগ দিচ্ছে কানাডা সরকার।
এসব বাংলাদেশিরা ভিসা পরিবর্তন করে ওয়ার্ক পারমিট পেলেও, তাদের রেগুলেটেড প্রফেশন অনুযায়ী কাজ করতে পারবেন না।
এ সুযোগ ২০২৫ সালের ফেব্রুয়ারী পর্যন্ত থাকবে বলে জানিয়েছে কানাডা সরকার।
